Saturday, 26 August 2017

ফ্রি ব্লগ কি ভাবে তৈরি করবেন??? (How to create a free blog???)

ইংরেজি Blog শব্দটি  Weblog থেকে এসেছে ।এটি এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগে লেখেন  তাকে  ব্লগার বলা হয়। বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ দেখা যায়। যেমন -মনোরঞ্জন জগৎ (সিনেমা , গান , টেলিভশন প্রোগ্রাম অথবা সেই সংক্রান্ত গসিপ ), ট্রল বা  মজা করার জন্য , বিজ্ঞান ভিত্তিক , টেকনোলজি , ভ্ৰমণ , অনলাইনে কেনাকাটা , বাজার অর্থনীতি, ছবি, ভিডিও  সম্পর্কিত ব্লগ বহুল প্রচারিত।  ব্লগাররা সেই সংক্রান্ত জ্ঞান ব্লগ-এ পোস্ট করেন ও তা প্রচার করেন। যারা ব্লগ পড়েন তারা কমেন্টও করতে পারেন।  এমন কি ব্লগাররা AdSense এর মাধ্যমে অর্থও উপার্জন করতে পারেন। 
অনেকের ধারণা ব্লগ তৈরি করতে টাকা খরচ করতে হয়। অবশ্য ডোমেইন কিনতে  হলে টাকা খরচ করতে হয়। কিন্তু ফ্রিতেও আমরা ব্লগ তৈরী করতে পারি।  এ সম্বন্ধে আজ আমরা শিখবো।  আর  এটা  খুবই সোজা।

ব্লগ কি ভাবে তৈরি করবেন???

১. প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার    gmail -এ একাউন্ট আছে কিনা। যদি থাকে তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। নচেৎ সব থেকে আগে  gmail-এ আপনার একটা ইমেইল একাউন্ট খুলে নিন। ধরে নেওয়া হলো আপনার জিমেইল একাউন্ট আছে। ( পরবর্তী কোনো পোস্ট-এ অবশ্যই জিমেইল একাউন্ট তৈরী সম্বন্ধে আপনাদের জানাবো)

২. এবার আপনার ওয়েব ব্রাউজারের উপরের দিকে এড্রেস বার এ যান ও www.google.com লিখুন এবং কীবোর্ড থেকে এন্টার বোতাম টি প্রেস করুন। এর ফলে আপনি google-এর হোম পেজে পৌঁছে যাবেন। 

৩. এরপর পেজের উপরে ডান কোণের দিকে ৯টি বিন্দু সমষ্টি যুক্ত google apps বাটন দেখতে পাবেন।  সেখানে ক্লিক করুন।More অপশন-এ ক্লিক করুন।  এখানে আপনি Blogger এপ্ টি খুঁজে পাবেন। সেখানে ক্লিক করুন।

৪. একটি নতুন Window খুলে যাবে।  এখানে আপনি CREATE YOUR BLOG লেখা একটি বোতাম দেখতে পাবেন। সেটির উপরে ক্লিক করুন।


৫. এরপর একটি নতুন window আসবে যেখানে আপনাকে আপনার জিমেইল একাউন্ট এ প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হবে।  আপনি আপনার জিমেইল আইডী টি এন্টার করুন ও next বোতামে ক্লিক করুন। এরপর আপনি Password বক্সে পাসওয়ার্ড এন্টার করুন ও sign in বোতামে ক্লিক করুন।


৬. Create a new Blog নামে একটি dialog box আসবে।এখানে আপনি ব্লগের নাম ,  এড্রেস প্রভৃতি লিখতে পারবেন।  থিম বেছে নিতে পারবেন।


৭. Title লেখার পাশে যে বক্স দেখতে পাবেন তাতে আপনার ব্লগের নাম কি হবে সেটা লিখুন।  যেমন আমার ব্লগের নাম কম্পিউটার-এর Tips এবং Tricks এখন  বাংলায়


৮. Address লেখার পাশে যে বক্স দেখতে পাবেন তাতে আপনার ব্লগের এড্রেস কি হবে সেটা লিখুন।  যেমন আমার ব্লগের এড্রেস হলো bengalicomputertricks.blogspot.com যে নাম ই দিন তা ছোট  হাতের ও স্পেস না দিয়ে লিখুন।


৯. এরপর আপনি থিম বেছে নিন। এটা  পরেও  বেছে নিতে পারেন।


১০. এরপর Create Blog বোতামে ক্লিক করুন।


১১. Find a domain Name বলে একটি বক্স আসবে। সেখানে No Thanks বোতামে ক্লিক করুন।


আপনার ব্লগ তৈরী।


এবার আপনি ব্লগ-এ পোস্ট করতে চাইলে উপরের দিকে New Post বোতামে ক্লিক করুন। উপরের দিকে Post Title বক্স-এ আপনার পোস্ট-এর টাইটেল দিন।  নিচে একটি বড় বক্স দেখতে পাবেন। সেখানে আপনি আপনার পোস্ট লিখতে পারেন। লেখার ফরমেট ঠিক করার জন্য উপরে অনেক অপসন আছে।  সেগুলি ব্যবহার করতে পারেন। বাংলা বা অন্য কোনো ভাষায় লিখতে গেলে উপরে ভাষা পরিবর্তনের ছোট বোতাম আছে। সে টিতে ক্লিক করে ভাষা পরিবর্তন করতে পারেন। পোস্ট টি প্রকাশ বা Publish করার আগে আপনি উপরে ডান দিকে Preview বোতামে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার পোস্টটি পাঠক রা কেমন ভাবে দেখতে পাবেন। এরপর Publish বোতামে ক্লিক করুন।

আপনাকে অভিনন্দন আপনি আপনার প্রথম ব্লগ পোস্ট করে ফেলেছেন।
এই ভাবে আপনি আপনার একটি একাউন্ট থেকেই অজস্র ব্লগ তৈরী করতে পারবেন।

বাঁদিকে  আরো অনেক অপসন আছে এগুলো আপনারা নিজেরা ঘেটেও শিখতে পারেন। কোনো অসুবিধা হলে ইমেইল করে বা কমেন্ট করে জানাতে পারেন।


আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।  আপনাদের মতামত-এর অপেক্ষায় রইলাম।


No comments:

Post a Comment

গ্রিডলাইন্স এবং কলাম ও রো হেডিং সহ কি ভাবে এক্সেল শিট প্রিন্ট করবেন (How to print Excel Sheet with gridlines and column and row headings)

আপনাদের স্বাগত আমার এই ব্লগে । আজকের বিষয় কি ভাবে আপনারা এক্সেল শিট প্রিন্ট করবেন গ্রিডলাইন্স ও রো  এন্ড কলাম হেডিং সহ। আপনারা নিশ্চই জানেন...