Monday, 25 September 2017

গ্রিডলাইন্স এবং কলাম ও রো হেডিং সহ কি ভাবে এক্সেল শিট প্রিন্ট করবেন (How to print Excel Sheet with gridlines and column and row headings)

আপনাদের স্বাগত আমার এই ব্লগে । আজকের বিষয় কি ভাবে আপনারা এক্সেল শিট প্রিন্ট করবেন গ্রিডলাইন্স ও রো  এন্ড কলাম হেডিং সহ। আপনারা নিশ্চই জানেন এক্সেল এ কিছু লিখে প্রিন্ট করতে গেলে সেটা গ্রিডলাইন্স আর উপরের কলাম হেডিং এবং পাশের রো হেডিং বাদ দিয়ে প্রিন্ট হয়।নিচের ছবি দেখুন --
Print Preview মোডে দেখুন 

 কিন্তু কলাম ও রো হেডিং এবং গ্রিডলাইন্স সহ প্রিন্ট করতে গেলে কি করবেন। আসুন দেখে নেওয়া যাক।
১. প্রথমে উপরে Page Layout ট্যাবে ক্লিক করুন → সেখান থেকে Page Setup গ্ৰুপে আসুন → Page Setup               গ্ৰুপের  কোণের  দিকে একটি ছোট্ট তীর চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। (ছবি দেখুন )
২. Page  Setup ডায়লগ বক্স  খুলে যাবে → Sheet ট্যাবে ক্লিক করুন → মাঝামাঝি জায়গায় চারটি চেক বক্স               অর্থাৎ টিক মার্ক করা যায় এরকম চারটি অপশন  দেখতে পাবেন → সেখান থেকে Gridlines ও Row and               Column  Headings চেক বক্সে টিক মার্ক দিন → তারপর OK বোতামে ক্লিক করুন।  (ছবি দেখুন )
  ব্যাস আপনার কাজ শেষ। নিচের ছবি দেখুন --
Print Preview মোডে দেখুন 
Print  Preview  দেখতে গেলে Office Button এ ক্লিক করুন Print অপশন এ যান সেখানে Print Preview  অপশন টি পেয়ে যাবেন।  Print Preview  অপশন এ ক্লিক করুন। 
Print Preview দেখা হয়ে গেলে Close Print  Preview বোতামে ক্লিক করে Print Preview মোড থেকে বেরিয়ে আসুন। 

*** ইন্টারনেটের প্রব্লেমের জন্য অনেক দিন ব্লগটি আপডেট করা হয়নি। এ জন্য দুঃখিত।  
*** আপনাদের আগামী উৎসবের দিন গুলি আনন্দে ভোরে উঠুক।  এই কামনা করি। ভালো থাকুন।  ভালো রাখুন।         ধন্যবাদ।
*** অন্যান্য পোস্ট গুলির দিকে নজর রাখুন। আগামী দিনে আরো নতুন নতুন প্রয়োজনীয় পোস্ট দিতে থাকবো। সঙ্গে        থাকুন।  




Tuesday, 5 September 2017

কম্যান্ড প্রম্প্ট বা dos এর স্ক্রিন কালার কি ভাবে পরিবর্তন করবেন।

কম্পিউটার ব্যবহার শেখার শুরুর দিকে আমরা প্রায় সকলেই DOS বা command Prompt শিখি। যারা জানেন তারা নিশ্চয়ই দেখেছেন যে DOS স্ক্রিন সাধারণত কালো থাকে আর তার উপর সাদা লেখা ফুটে ওঠে। যেটা আমাদের কাছে খুবই একঘেয়ে ও বিরক্তিকর মনে হয়। কিন্তু আপনারা কি জানেন সাধারণ একটি কম্যান্ড ব্যবহার করে আমরা DOS স্ক্রিন কালার পরিবর্তন করতে পারি।আসুন সেটা কি ভাবে, জানা যাক। 

১. প্রথমে আমরা কম্যান্ড প্রম্প্ট খুলবো।  এর জন্য আপনি START বোতামে ক্লিক করুন → ALL PROGRAMS       এ যান → Accessories এ ক্লিক করুন → Command Prompt এ ক্লিক করুন। 
অথবা 
    
    START বোতামে ক্লিক করুন → Run এ ক্লিক করুন → Run  ডায়লগ বক্স খুলে যাবে → Open এর পাশে যে         টেক্সটবক্স দেখতে পাবেন সেখানে cmd কথাটি লিখুন ও OK বোতামে ক্লিক করুন। DOS খুলে যাবে। 


২. এর পর কালার পরিবর্তন করতে গেলে প্রথমে একটি কম্যান্ড লিখতে হবে ও এন্টার কি প্রেস করতে হবে। সেটা নিচে     দেওয়া হলো। এতে কালার পরিবর্তন করতে গেলে কোন কোন কালার ব্যবহার করতে পারবেন তার তালিকা             পাবেন। 

    COLOR ␢ +2 ↲ 

   এখানে অর্থ স্পেস দিতে হবে আর অর্থ এন্টার প্রেস করতে হবে। 


৩. এরপর আমরা কালার পরিবর্তন করবো। এরজন্য আমরা COLOR কমান্ডটিই ব্যবহার করবো। আর কি কালার      দেব সেটা লিস্ট থেকে বেছে নেবো। 
     প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর তারপর লেখার কালার নির্দেশ করবো । (নিচের ছবিটি দেখুন )


    দেখুন কম্যান্ড হিসেবে কি লেখা হয়েছে। 
    COLOR ␢ 1E ↲ ( এখানে ␢ অর্থ স্পেস দিতে হবে আর ↲ অর্থ এন্টার প্রেস করতে হবে। )
    
   অর্থাৎ 1 = Blue আর E = Light Yellow
   আর এর পরিবর্তে যদি আপনি E1 লিখতেন তাহলে কালার টি উল্টো হতো।  অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার Light          Yellow হতো আর লেখার কালার Blue হতো। 

Saturday, 2 September 2017

সাধারণ নোটপ্যাড ফাইলকে কিভাবে দিনলিপি বা ডায়েরি হিসাবে ব্যবহার করবেন।(How to Use Simple Notepad File as a Diary)

সাধারণত আমরা নোটপ্যাডকে সাধারণ টেক্সট ফাইল বা ওয়েবপেজ তৈরী করতে কাজে লাগাই। আপনাদের জানাই এই সাধারণ নোট প্যাড কে আমরা আমাদের দিনলিপি হিসাবেও ব্যবহার করতে পারি। সেটা কি ভাবে সেটাই আজ আমরা জানবো।
১. প্রথমে আপনাকে নোটপ্যাড খুলতে হবে।  এরজন্য আপনাকে Start  বোতামে ক্লিক করতে হবে →এরপর All               Programs  এ ক্লিক করতে হবে → তারপর Accessories  এ ক্লিক করুন → তারপর ক্লিক করুন Notepad এ।
    আপনার নোটপ্যাড খুলে যাবে।
    অথবা,
     Start  বোতামে ক্লিক করুন  → Run এ ক্লিক করুন → Run  ডায়লগ বক্স খুলে যাবে → Open এর পাশে যে            টেক্সটবক্স দেখবেন সেটাতে notepad টাইপ করুন ও OK বোতামে ক্লিক করুন বা Enter কি প্রেস করুন।
     নোটপ্যাড খুলে যাবে।

২. নোটপ্যাডে নতুন ফাইল দেখতে পাবেন যেটি সাদা থাকবে সেখানে আপনাকে একটি কোড টাইপ করতে হবে। সেটি       হলো

    .LOG (ডট দিয়ে বড় হাতের লিখতে হবে )

৩. ব্যাস , এরপর আপনি এই ফাইল টিকে যেকোনো নাম দিয়ে নির্দিষ্ট স্থানে সেভ করে দিন। এরজন্য আপনাকে               Ctrl +S প্রেস করতে হবে। তারপর সেভ ডায়লগ বক্স আসবে। সেখানে আপনি ফাইলের  নাম দিন ও ফাইলটি           কোথায় সেভ  করবেন তা ঠিক করুন। তারপর সেভ বোতামে ক্লিক করে দিন। 
     
    এই ফাইলটি ই আপনার ডায়েরি হিসাবে কাজ করবে। 
    এই ফাইলটি আপনি যখন খুলবেন তখন সেই দিনের তারিখ ও সময়টা দেখাবে। আপনি আপনার টেক্সট লিখুন।         তারপর আবার সেভ করে নিন। এরকম ভাবেই আপনি পরের বার যখন ফাইল টি খুলবেন আবার নতুন ডেট ও         সময় দেখাবে। এভাবে আপনি নোটপ্যাড কে দিনলিপি লেখার কাজে ব্যবহার করতে পারেন।  

Friday, 1 September 2017

আরো কিছু টিপস (Some more tips)

আজকে আমরা কিছু ছোট ছোট টিপস নিয়ে আলোচনা করবো।

১. তাড়াতাড়ি Windows Task Manager কি ভাবে চালাবেন:

 অনেক সময় কোনো সফটওয়্যার চালু অবস্থায় হ্যাং হয়ে গেলে সাধারণত সেটাকে বন্ধ করার জন্য Windows Task  Manager ব্যবহার করে থাকি।  তার জন্য আমরা তিনটে কি একসাথে প্রেস করি। সেটি হলো Ctrl + Alt + Delete  কি। তারপর একটি উইন্ডো আসে। সেখান  থেকে আমরা Start Task Manager অপশন টি ক্লিক করি। Windows  Task Manager খুলে যায়।  তারপর আমরা যে প্রোগ্রামটি বন্ধ করতে চাই সেটা বেছে নিয়ে End Task বোতামে  ক্লিক করি। ফলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে আমরা Ctrl + Shift + Esc  কি তিনটেও একসাথে প্রেস  করতে  পারি।  এতে সরাসরি Windows Task Manager টি খুলে যাবে। 

২. ওয়েব ব্রাউসার এ কোনো উইন্ডো ভুলবশতঃ বন্ধ হয়ে গেলে সেটি কি ভাবে ফিরিয়ে আনবেন :

  ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অনেক সময় ওয়েব ব্রাউজারে এক সাথে একাধিক উইন্ডো খুলে রেখে           কাজ করতে হয়। কিন্তু ভুলবশতঃ যদি কোনো উইন্ডো বন্ধ হয়ে যায় তাহলে খুব অসুবিধায় পড়তে হয়। এই সমস্যা     সমাধানের উপায়টি খুবই সহজ। আপনাকে শুধু কীবোর্ড থেকে তিনটি কি প্রেস করতে হবে।  সেগুলি হলো 
  Ctrl + Shift + T কি।  এই তিনটে কী একসাথে প্রেস করলে আপনার বন্ধ হয়ে যাওয়া উইন্ডোটি পুনরায় ফিরে         আসবে।   

৩. কীবোর্ড খারাপ হয়ে গেলে কিভাবে টাইপ করবেন :

 কীবোর্ড খারাপ হয়ে গেলে কম্পিউটার চালানোই এক প্রকার অসম্ভব হয়ে পরে। কম্পিউটার চালানো গেলেও জরুরি    কিছু টাইপ করতে হলে তা সম্ভব হয় না। তবে এই অসুবিধার সময় আপনাকে সাহায্য করতে পারে On-screen  Keyboard যেটা আপনাকে মাউসের সাহায্যে টাইপ করতে সহায়তা করবে। এতে অবশ্য আপনি কিবোর্ডের মতো  চটজলদি টাইপ করতে পারবেন না। কিন্তু প্রয়োজনীয় কাজ সারতে এটি আপনাকে সাহায্য করবে। 
 তাহলে আসুন কি ভাবে  On-screen  Keyboard চালু করবেন তা জানা যাক। 
 প্রথমে Start বোতামে ক্লিক করুন → All Programs এ ক্লিক করুন → Accessories এ ক্লিক করুন → Ease of  Access  এ ক্লিক করুন→On-screen  Keyboard অপশন এ ক্লিক করুন। আপনার On-screen  Keyboard খুলে  যাবে।
 অথবা 
 আপনি Run  থেকেও On-screen  Keyboard টি খুলতে পারেন। 
 প্রথমে Start বোতামে ক্লিক করুন → Run বোতামে ক্লিক করুন → Run উইন্ডোটি খুলে যাবে→ এখানে Open  বক্সটির পাশে যে টেক্সটবক্স দেখতে পাবেন সেখানে osk কথাটি টাইপ করুন → এরপর OK বোতামে ক্লিক করুন বা  Enter কি প্রেস করুন।On-screen  Keyboard খুলে  যাবে।

  

গ্রিডলাইন্স এবং কলাম ও রো হেডিং সহ কি ভাবে এক্সেল শিট প্রিন্ট করবেন (How to print Excel Sheet with gridlines and column and row headings)

আপনাদের স্বাগত আমার এই ব্লগে । আজকের বিষয় কি ভাবে আপনারা এক্সেল শিট প্রিন্ট করবেন গ্রিডলাইন্স ও রো  এন্ড কলাম হেডিং সহ। আপনারা নিশ্চই জানেন...