আজকে আমরা কিছু ছোট ছোট টিপস নিয়ে আলোচনা করবো।
১. তাড়াতাড়ি Windows Task Manager কি ভাবে চালাবেন:
অনেক সময় কোনো সফটওয়্যার চালু অবস্থায় হ্যাং হয়ে গেলে সাধারণত সেটাকে বন্ধ করার জন্য Windows Task Manager ব্যবহার করে থাকি। তার জন্য আমরা তিনটে কি একসাথে প্রেস করি। সেটি হলো Ctrl + Alt + Delete কি। তারপর একটি উইন্ডো আসে। সেখান থেকে আমরা Start Task Manager অপশন টি ক্লিক করি। Windows Task Manager খুলে যায়। তারপর আমরা যে প্রোগ্রামটি বন্ধ করতে চাই সেটা বেছে নিয়ে End Task বোতামে ক্লিক করি। ফলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে আমরা Ctrl + Shift + Esc কি তিনটেও একসাথে প্রেস করতে পারি। এতে সরাসরি Windows Task Manager টি খুলে যাবে।
২. ওয়েব ব্রাউসার এ কোনো উইন্ডো ভুলবশতঃ বন্ধ হয়ে গেলে সেটি কি ভাবে ফিরিয়ে আনবেন :
ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অনেক সময় ওয়েব ব্রাউজারে এক সাথে একাধিক উইন্ডো খুলে রেখে কাজ করতে হয়। কিন্তু ভুলবশতঃ যদি কোনো উইন্ডো বন্ধ হয়ে যায় তাহলে খুব অসুবিধায় পড়তে হয়। এই সমস্যা সমাধানের উপায়টি খুবই সহজ। আপনাকে শুধু কীবোর্ড থেকে তিনটি কি প্রেস করতে হবে। সেগুলি হলো
Ctrl + Shift + T কি। এই তিনটে কী একসাথে প্রেস করলে আপনার বন্ধ হয়ে যাওয়া উইন্ডোটি পুনরায় ফিরে আসবে।
৩. কীবোর্ড খারাপ হয়ে গেলে কিভাবে টাইপ করবেন :
কীবোর্ড খারাপ হয়ে গেলে কম্পিউটার চালানোই এক প্রকার অসম্ভব হয়ে পরে। কম্পিউটার চালানো গেলেও জরুরি কিছু টাইপ করতে হলে তা সম্ভব হয় না। তবে এই অসুবিধার সময় আপনাকে সাহায্য করতে পারে On-screen Keyboard যেটা আপনাকে মাউসের সাহায্যে টাইপ করতে সহায়তা করবে। এতে অবশ্য আপনি কিবোর্ডের মতো চটজলদি টাইপ করতে পারবেন না। কিন্তু প্রয়োজনীয় কাজ সারতে এটি আপনাকে সাহায্য করবে।
তাহলে আসুন কি ভাবে On-screen Keyboard চালু করবেন তা জানা যাক।
প্রথমে Start বোতামে ক্লিক করুন → All Programs এ ক্লিক করুন → Accessories এ ক্লিক করুন → Ease of Access এ ক্লিক করুন→On-screen Keyboard অপশন এ ক্লিক করুন। আপনার On-screen Keyboard খুলে যাবে।
অথবা
আপনি Run থেকেও On-screen Keyboard টি খুলতে পারেন।
প্রথমে Start বোতামে ক্লিক করুন → Run বোতামে ক্লিক করুন → Run উইন্ডোটি খুলে যাবে→ এখানে Open বক্সটির পাশে যে টেক্সটবক্স দেখতে পাবেন সেখানে osk কথাটি টাইপ করুন → এরপর OK বোতামে ক্লিক করুন বা Enter কি প্রেস করুন।On-screen Keyboard খুলে যাবে।

No comments:
Post a Comment