সাধারণত আমরা নোটপ্যাডকে সাধারণ টেক্সট ফাইল বা ওয়েবপেজ তৈরী করতে কাজে লাগাই। আপনাদের জানাই এই সাধারণ নোট প্যাড কে আমরা আমাদের দিনলিপি হিসাবেও ব্যবহার করতে পারি। সেটা কি ভাবে সেটাই আজ আমরা জানবো।
১. প্রথমে আপনাকে নোটপ্যাড খুলতে হবে। এরজন্য আপনাকে Start বোতামে ক্লিক করতে হবে →এরপর All Programs এ ক্লিক করতে হবে → তারপর Accessories এ ক্লিক করুন → তারপর ক্লিক করুন Notepad এ।
আপনার নোটপ্যাড খুলে যাবে।
অথবা,
Start বোতামে ক্লিক করুন → Run এ ক্লিক করুন → Run ডায়লগ বক্স খুলে যাবে → Open এর পাশে যে টেক্সটবক্স দেখবেন সেটাতে notepad টাইপ করুন ও OK বোতামে ক্লিক করুন বা Enter কি প্রেস করুন।
নোটপ্যাড খুলে যাবে।
২. নোটপ্যাডে নতুন ফাইল দেখতে পাবেন যেটি সাদা থাকবে সেখানে আপনাকে একটি কোড টাইপ করতে হবে। সেটি হলো

.LOG (ডট দিয়ে বড় হাতের লিখতে হবে )
৩. ব্যাস , এরপর আপনি এই ফাইল টিকে যেকোনো নাম দিয়ে নির্দিষ্ট স্থানে সেভ করে দিন। এরজন্য আপনাকে Ctrl +S প্রেস করতে হবে। তারপর সেভ ডায়লগ বক্স আসবে। সেখানে আপনি ফাইলের নাম দিন ও ফাইলটি কোথায় সেভ করবেন তা ঠিক করুন। তারপর সেভ বোতামে ক্লিক করে দিন।
এই ফাইলটি ই আপনার ডায়েরি হিসাবে কাজ করবে।

No comments:
Post a Comment